সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ড’ নিয়ে বিরোধী রাজনীতিকেরা তাচ্ছিল্য করেছিলেন: কয়ছর আহমদ ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করলে কর্মবিরতির হুঁশিয়ারি

সদর হাসপাতালের কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৪:০৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৪:০৫:৪১ পূর্বাহ্ন
সদর হাসপাতালের কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে কর্মরত ওয়ার্ডবয় মো. পিয়াল হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হাসপাতালটির কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, ডা. অলক সাহা, ডা. শফিকুল ইসলাম, সিনিয়র নার্স আমেনা বেগম, মোস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনিশিয়ান রোমান তালুকদার, মো. জুবায়ের আহমেদ, ওয়ার্ড বয় রোমান মিয়া প্রমুখ। বক্তারা বলেন, হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে গড়ে ১৫০০ থেকে ২০০০ রোগীকে সেবা দেওয়া হয়, যা প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি। ইনডোরে আড়াইশত (২৫০) রোগীর বদলে প্রায় পাঁচ শতাধিক রোগীকে সেবা দেওয়া হচ্ছে। কিন্তু, হাসপাতালে প্রয়োজনীয় জনবলের অর্ধেকেরও কম কর্মরত আছেন। যেখানে ৬৮ জন ডাক্তার দরকার, সেখানে আছেন মাত্র ৩২ জন। বিভিন্ন ক্যাটাগরিতে চরম জনবল সংকট রয়েছে। বক্তারা আরও বলেন, এতো সংকটের মধ্যেও সেবার কাজে নিয়োজিত কর্মীদের ওপর হামলা, মারধর করলে তাদের মন ভেঙে যায়। একই সাথে কাজের গতি কমে। বক্তারা সেবা গ্রহীতাদের নিকট ধৈর্যশীল হওয়ার এবং ধৈর্য ধরে সেবা নেওয়ার আহ্বান জানান। একইসাথে সেবা নিতে কোনো সমস্যা হলে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে বিচার চাওয়ার পরামর্শ দেন। একইসাথে অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দায়ী হামলাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এই ধরনের হামলা প্রায়ই ঘটছে, কিন্তু হামলাকারীরা শাস্তি পাচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো সমাধান মেলেনি। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যার মধ্যে ওই হামলাকারীদের গ্রেফতার করা না হলে আগামীকাল (বুধবার) থেকে তারা প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতিতে যাবেন। বক্তারা বলেন, সদর হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে দূর-দূরান্ত থেকে রোগীরা সেবা নিতে আসেন। কিন্তু দালালদের দৌরাত্ম্য ও হামলাকারীদের ভয়ে রোগীরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উল্লেখ্য, সিরিয়াল ভেঙে আগে এক্সরে করতে না দেওয়ায় হাসপাতালের ওয়ার্ডবয় মো. পিয়াল হোসেন গত সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এক্সরে রুমে মারধরের শিকার হন। এদিন বিকেলে মারধরের শিকার ওয়ার্ডবয় মো. পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্তরা হলেন পৌর শহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের ছেলে ফরহাদ সওদাগর ও শিমুল সওদাগর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন