সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি
অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করলে কর্মবিরতির হুঁশিয়ারি

সদর হাসপাতালের কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৪:০৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৪:০৫:৪১ পূর্বাহ্ন
সদর হাসপাতালের কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে কর্মরত ওয়ার্ডবয় মো. পিয়াল হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হাসপাতালটির কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, ডা. অলক সাহা, ডা. শফিকুল ইসলাম, সিনিয়র নার্স আমেনা বেগম, মোস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনিশিয়ান রোমান তালুকদার, মো. জুবায়ের আহমেদ, ওয়ার্ড বয় রোমান মিয়া প্রমুখ। বক্তারা বলেন, হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে গড়ে ১৫০০ থেকে ২০০০ রোগীকে সেবা দেওয়া হয়, যা প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি। ইনডোরে আড়াইশত (২৫০) রোগীর বদলে প্রায় পাঁচ শতাধিক রোগীকে সেবা দেওয়া হচ্ছে। কিন্তু, হাসপাতালে প্রয়োজনীয় জনবলের অর্ধেকেরও কম কর্মরত আছেন। যেখানে ৬৮ জন ডাক্তার দরকার, সেখানে আছেন মাত্র ৩২ জন। বিভিন্ন ক্যাটাগরিতে চরম জনবল সংকট রয়েছে। বক্তারা আরও বলেন, এতো সংকটের মধ্যেও সেবার কাজে নিয়োজিত কর্মীদের ওপর হামলা, মারধর করলে তাদের মন ভেঙে যায়। একই সাথে কাজের গতি কমে। বক্তারা সেবা গ্রহীতাদের নিকট ধৈর্যশীল হওয়ার এবং ধৈর্য ধরে সেবা নেওয়ার আহ্বান জানান। একইসাথে সেবা নিতে কোনো সমস্যা হলে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে বিচার চাওয়ার পরামর্শ দেন। একইসাথে অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দায়ী হামলাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এই ধরনের হামলা প্রায়ই ঘটছে, কিন্তু হামলাকারীরা শাস্তি পাচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো সমাধান মেলেনি। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যার মধ্যে ওই হামলাকারীদের গ্রেফতার করা না হলে আগামীকাল (বুধবার) থেকে তারা প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতিতে যাবেন। বক্তারা বলেন, সদর হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে দূর-দূরান্ত থেকে রোগীরা সেবা নিতে আসেন। কিন্তু দালালদের দৌরাত্ম্য ও হামলাকারীদের ভয়ে রোগীরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উল্লেখ্য, সিরিয়াল ভেঙে আগে এক্সরে করতে না দেওয়ায় হাসপাতালের ওয়ার্ডবয় মো. পিয়াল হোসেন গত সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এক্সরে রুমে মারধরের শিকার হন। এদিন বিকেলে মারধরের শিকার ওয়ার্ডবয় মো. পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্তরা হলেন পৌর শহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের ছেলে ফরহাদ সওদাগর ও শিমুল সওদাগর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর