সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

সিলেটে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৪:০২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৪:০২:১১ পূর্বাহ্ন
সিলেটে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবি বলছে, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা রয়েছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি এলাকা দিয়ে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। পরে মানিকপুর বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল রাত প্রায় সাড়ে ১২টার দিকে সেখানে অবস্থান নেয়। বিজিবি জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারী একটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। টহল দল ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে। বিজিবির হিসাবে জব্দ হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লাখ ৩০ হাজার টাকা। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পরিচালক, অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা