সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক আহম্মদ

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:৪৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:৪৭:০০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক আহম্মদ
স্টাফ রিপোর্টার :: দেশের পাঁচটি সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজও রয়েছে। কলেজটিতে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মোস্তাক আহম্মদ ভূঁইয়া। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১ শাখা) উপ-সচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সুনামগঞ্জ ছাড়া বাকি চার মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে যারা নিয়োগ পেয়েছে তারা হলেন- মানিকগঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমকে নিজ নিজ কলেজের অধ্যক্ষ পদে, নেত্রকোণা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. রুহুল কুদ্দুসকে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. উজিরে আজম খানকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স