সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
আগামী ২৮ ও ২৯ নভেম্বর প্রদর্শনী

‘ক্ষ্যাপাটে’ নিয়ে আসছে নাটক ‘দ্য চেয়ার্স’

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৩:৪৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৩:৫০:০০ পূর্বাহ্ন
‘ক্ষ্যাপাটে’ নিয়ে আসছে নাটক ‘দ্য চেয়ার্স’
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে দীর্ঘদিন ধরে থিয়েটারের মঞ্চে নতুন কোনো নাটক দেখা যাচ্ছে না। নাট্যদলগুলোর নিষ্ক্রিয়তায় নাট্যপ্রেমীরা অপেক্ষায় ছিলেন একটি মানসম্মত মঞ্চনাটকের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে নিরীক্ষাধর্মী নাট্যদল ‘ক্ষ্যাপাটে’। দলটি জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে তাদের নবম প্রযোজনা ‘দ্য চেয়ার্স’-এর দুটি প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ২৮ ও ২৯ নভেম্বর (শুক্র ও শনিবার) প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১০০ টাকা দর্শনীর বিনিময়ে নাটকটি দেখা যাবে, আর টিকিট মিলবে প্রদর্শনী শুরুর আগে শিল্পকলা একাডেমির প্রধান ফটকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ক্ষ্যাপাটে’ ইতোমধ্যে দেশজুড়ে তাদের বিভিন্ন প্রযোজনার জন্য প্রশংসা কুড়িয়েছে। দলে সুনামগঞ্জের বেশ কয়েকজন মেধাবী তরুণ-তরুণীও কাজ করছেন। ইউজিন আয়োনেস্কোর রচিত নাটক ‘দ্য চেয়ার্স’, যার বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী। নির্দেশনা দিয়েছেন ফাইয়ায রাকিন নূর। সুনামগঞ্জের নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী ও আগ্রহী দর্শকের মধ্যে নাটকটি নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। সবাই আশা করছেন, সফল মঞ্চায়নের মধ্য দিয়ে যেমন দর্শকের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে, তেমনি স্থানীয় নাট্যদলগুলোও নতুন উৎসাহ ও উদ্দীপনায় মঞ্চে ফিরবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স