সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

তাহিরপুরে বিনামূল্যে ধানের বীজ পেলেন ১৩৫০ কৃষক

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:১২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১২:১২:৪৯ পূর্বাহ্ন
তাহিরপুরে বিনামূল্যে ধানের বীজ পেলেন ১৩৫০ কৃষক
স্টাফ রিপোর্টার :: ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তাহিরপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তাহিরপুর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়। বিনামূল্যে বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়ছল আহমদ, জালাল উদ্দিন, আমিরুল ইসলাম, শাহিমা আক্তার, হাবিবুর রহমান, ফয়েজ উদ্দিন, লায়েস মিয়া, মুসতাসিম বিল্লা প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বছর সরকারি প্রণোদনার অংশ হিসেবে ১ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, কৃষকদের উৎসাহিত করা এবং তাদের আর্থিক বোঝা কমাতে সরকার নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। এতে চাষাবাদের গতিশীলতা বাড়বে এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কৃষকরা সময়মতো বোরো ধানের বীজ পাওয়ায় সময়মতো ধান বুনতে পারবেন এবং উপকৃত হবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু