সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

সদর হাসপাতালে ওয়ার্ড বয়কে মারধর

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১১:৫৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১১:৫৪:৫৪ অপরাহ্ন
সদর হাসপাতালে ওয়ার্ড বয়কে মারধর
স্টাফ রিপোর্টার :: ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সিরিয়াল (ক্রম) ভেঙে আগে এক্সরে করার সুযোগ না দেয়ায় হাসপাতালের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের এক্সরে রুমে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই কর্মীর নাম পিয়াল হোসেন, তিনি হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত। ঘটনার পর পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে পৌরশহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের দুই ছেলে ফরহাদ ও শিমুলকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা নিয়ম ভেঙে আগে সেবা নিতে চাইলে বাধা দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তারা কঠোর কর্মসূচি পালন করবেন। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, হাসপাতালের কর্মীকে মারধরকারীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি