সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

উন্নত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : আনিসুল হক

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১১:৩০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১১:৩০:৫২ অপরাহ্ন
উন্নত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন : আনিসুল হক
স্টাফ রিপোর্টার :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বংশীকুন্ডা বাজারে নারীনেত্রীসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে সভাস্থলে যোগ দেন। তারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টার ঘোষণা দেন। বৈঠকে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলমের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক ইনামুল গণি তালুকদার (রুবেল) এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, অধিকার আদায় ও দেশের উন্নয়নের জন্য তারেক রহমান দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন জনগণকে সঙ্গে নিয়ে। উন্নত দেশ গড়তে এবার ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি কোনো বৈষম্য রাখবেন না এবং হাওরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্বক্ষেত্রে উন্নয়ন করবেন। আপনারা আর বঞ্চিত হবেন না। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ধানের শীষের মনোনয়ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এখন ধানের শীষকে বিজয়ী করা আপনাদের দায়িত্ব। উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু, আবুল বাসার, মোশাহিদ তালুকদারসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য