সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জামায়াতসহ ৮ দলের

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৯:২৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৯:২৬:০২ পূর্বাহ্ন
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জামায়াতসহ ৮ দলের
সুনামকণ্ঠ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের ঘোঘণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গণভোটে চারটি প্রশ্নের ওপর জনগণ ‘হ্যাঁ’ বা ‘না’ সূচক মতামত জানাতে পারবেন। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। রবিবার (১৬ নভেম্বর) বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ৮ দলের নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। মগাবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষে এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ৮ দলের শীর্ষ নেতারা একমত হয়েছেন গণভোটে সংস্কারের পক্ষে আমরা সবাই হ্যাঁ বলবো। আমরা জনগণকে অনুরোধ করবো, গণভোটে ‘হ্যাঁ’ বলার জন্য। যেহেতু আমরা শুরু থেকে সংস্কারের পক্ষে ছিলাম, আমরা জাতিকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো। গোলাম পরওয়ার বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হলে যে সংকট হবে সেই সংকট সরকারকেই সমাধান করতে হবে। এসময় তিনি অভিযোগ করে বলেন, একটি দলকে খুশি করার জন্য সভা-পরামর্শ চলছে। অথচ প্রধান উপদেষ্টা আমাদের নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। তিনি কি কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় হচ্ছেন? তাহলে তিনি হেড অব দ্যা গভর্নমেন্ট (সরকার-প্রধান) হিসেবে জনগণের কাছে সহযোগিতা চাইতে পারেন। পরবর্তী কর্মসূচির বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, আট দলের একটা লেয়ার কমিটি আছে। শীর্ষ নেতাদের পক্ষ থেকে তাদের ওপরে দায়িত্ব দেওয়া আছে। আট দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে পরবর্তী বৈঠকে বসে সেই কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সাধারণ স¤পাদক অধ্যাপক ইকবাল আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু