সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:৪০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:৪০:৩২ পূর্বাহ্ন
শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের অপসারণ দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের কোর্ট পয়েন্টে ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং আহমদ শাহরিয়ার চৌধুরী মাহী, মাকসুদুল আলম মাসুম ও ইশমাম আহমদ এর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জামেয়া দারুল ফালাহর প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ, সিলেট মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, দারুন্নাজাত মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খায়রুল ইসলাম, জামেয়া মখলিসিয়া খাতুনে জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা গোলাম রব্বানী, জামেয়া মদীনাতুল উলুম দারুসসালামের সিনিয়র শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরী, শাহজালাল মডেল স্কুলের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ তাজ উদ্দিন, আলমপুর জামেয়া ইসলামিয়ার সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সামাদ আজাদ, মাসিক স্বপ্নঘুড়ির সহকারী স¤পাদক কয়েছ উজ্জামান চৌধুরী, অনির্বাণ সাংস্কৃতিক ফোরামের পরিচালক তাহের আব্দুল্লাহ, সাহিত্য ম্যাগাজিন ফুলের হাসি পাঠক ফোরামের উপদেষ্টা মিজানুর রহমান, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আবুল কাশেম, অংকুর শিশু কিশোর সংগঠনের উপদেষ্টা মোস্তফা আহমদ সোহান, ছাত্রনেতা সিদ্দিক মিয়া প্রমুখ। প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের ইসলাম ধর্মীয় নীতি বিরোধী ও ফরজ বিধান পর্দা নিয়ে বিরূপ মন্তব্য এবং ওয়াজ মাহফিল নিয়ে কটাক্ষ করেছেন। ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারেনি এবং আগামীতেও দেশের ধর্মপ্রাণ মানুষ তাদের বিতাড়িত করবে। সদ্য নিয়োগ পাওয়া শিল্পকলা একাডেমির বিতর্কিত ডিজিকে বরখাস্ত করে নতুন মহাপরিচালক দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয় মানববন্ধনে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪