সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সিলেটে মধ্যরাতে অ্যাম্বুলেন্স-বাসে দুর্বৃত্তদের আগুন

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৯:১৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৯:১৪:৪১ পূর্বাহ্ন
সিলেটে মধ্যরাতে অ্যাম্বুলেন্স-বাসে দুর্বৃত্তদের আগুন
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিনগত গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে। শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী ও সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভেতরে পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে এসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। অন্যদিকে রাত ৩টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুইটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়। রবিবার সকালে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকা-ের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি ৩টা ৪৮ মিনিটের সময় অফিসে ফিরে যায়। তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৪৮ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকা-ের খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায়। পরে এই গাড়িটি রাত ৪টা ৫০ মিনিটের সময় স্টেশনে ফিরে আসে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী