সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবি

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৯:০৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৯:১৬:৪৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবি
ছাতক প্রতিনিধি ::
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আমি গত ১৬ বছর শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন, সংগ্রাম করেছি। ছাতক-দোয়ারাবাসীর কাক্সিক্ষত স্বপ্ন পূরণে কাজ করেছি। আপনাদের কারণেই ছাতক মিজান চৌধুরীর ঘাঁটতে পরিণত হয়েছে। আপনারা আমার পাশে ছিলেন। পুলিশের হামলা-মামলার ভয় না করে রাজপথের আন্দোলনে সরব ছিলেন। আমি আশা করেছিলাম ২০২৬ সালে ধানের শীষের মনোনয়ন নিয়ে নির্বাচন করবো। কিছুদিন আগে আমাকে প্রাথমিক মনোনয়ন থেকে বাদ দেয়া হয়। আপনারা হতাশ হয়েছেন। কষ্ট পেয়েছেন। ক্ষোভে ফেটে পড়ছেন। আমিও আপনাদের মতো স্তম্ভিত হয়েছি। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, আপনারা হতাশ হবেন না। প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়। চূড়ান্ত মনোনয়ন না দেয়া পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ ছাতক- দোয়ারার মানুষের স্বপ্ন পূরণের কথা বিবেচনা করে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করবেন। গতকাল রবিবার বিকেল ৪টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনের ধানের শীষের মনোনয়ন বঞ্চিত নেতা মিজানুর রহমান চৌধুরীর মিজানের নেতৃত্বে সিলেট-সুনামগঞ্জ সড়কে গণমিছিলে গোবিন্দগঞ্জের রাজপথ উত্তাল হয়ে উঠে। মিছিলে ছাতক-দোয়ারার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা স্লোগান তুলেন, দুর্দিনের মিজান ভাই, আমরা তোমায় ভুলি নাই; এই সেই মানিনা, মিজান ভাই ছাড়া বুঝিনা। পরে গোবিন্দগঞ্জ পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী। এ সময় সিলেটের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। একমাত্র সড়কটি বন্ধ থাকায় দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সমাবেশে মিজান চৌধুরী আরও বলেন, আপনাদের ভালবাসা ও সমর্থনে আমি কৃতজ্ঞ। আমি যখন যে পরিস্থিতিতে আমি ডেকেছি, আপনারা সর্বশক্তি নিয়োগ করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ছাতক-দোয়ারা উন্নয়ন নিয়ে ২০১৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলাম। সেই নির্বাচনে পুলিশের হামলা-মামলা উপেক্ষা করে আপনারা আমার পাশে ছিলেন। আমিও আপনাদের জন্য আমার জীবন বিলিয়ে দিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু