সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে সভা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৯:০৩:১১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে সভা
স্টাফ রিপোর্টার::
যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জ মুক্ত দিবস (৬ ডিসেম্বর), শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলী, মোনাজ্জির হোসেন সুজন, সাংবাদিক আমিনুল হক প্রমুখ।
বক্তারা সভায় বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস বাঙালি জাতির অস্তিত্ব ও প্রেরণার উৎস। তাঁরা মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের স্থানীয় বীরত্ব ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই দিবসগুলো যেন কেবল আনুষ্ঠানিকতা না হয়, বরং যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ হয়। সকল ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মতিউর রহমান খান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, সাংবাদিক শাহজাহান চৌধুরী, তানভীর আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা