সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ছাতকে প্রতিপক্ষের দেয়া আগুনে মুক্তিযোদ্ধার বসতঘর ভস্মিভূত

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৮:৪৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৮:৪৯:৩৩ পূর্বাহ্ন
ছাতকে প্রতিপক্ষের দেয়া আগুনে মুক্তিযোদ্ধার বসতঘর ভস্মিভূত
ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রতিপক্ষের দেয়া আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় প্রতিপক্ষের ইলিয়াস আলী, ফজল করিম, আব্দুল হাই ও রুস্তম আলীসহ ১৬জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামি করে ছাতক থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম। আগুনে ঘরটিতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লুবিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মৃত সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানাযায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু দিন পূর্বে বিবাদিদের সাথে একটি মারামারিতে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর মামলা মোকদ্দমার ভয়ে বাড়িতে কোনো পুরুষের উপস্থিতি না থাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম ঘরের অন্যান্য মহিলাদের নিয়ে অবস্থান করছিলেন। ঘটনার দিন রাতে বাড়িতে কিছু সংখ্যক পুরুষের কথাবার্তা শুনে তিনি ঘরে থাকা মহিলাদের নিয়ে দরজা খুলে দা, রামদাসহ প্রতিপক্ষের ইলিয়াস আলীসহ অন্তত ২০/২৫ জন লোককে দেখতে পান। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে ও বাড়িতে অবস্থান করা মহিলাদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সাথে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ঘরে থাকা মালামাল পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে এলাকায় অন্য একটি বিষয় তদন্তে আসা পুলিশসহ স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। এদিকে রবিবার দুপুরে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মোরসালিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু