সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
জামালগঞ্জে ‘গণমিছিল’

বিএনপি’র চূড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে মূল্যায়নের দাবি

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৮:৪৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৮:৪৫:৪৫ পূর্বাহ্ন
বিএনপি’র চূড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে মূল্যায়নের দাবি
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সাচনা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে হাজারো জনতার ‘গণমিছিল’ অনুষ্ঠিত হয়। ওইদিন তারেক রহমানের সালাম নিন-ধানের শীষে ভোট দিন, মাহবুবুর রহমানের সালাম নিন-ধানের শীষে ভোট দিন, রাজপথের মাহবুব ভাই-আমরা তোমায় ভুলি নাই স্লোগানে মুখরিত হয়েছে সাচনা বাজার। মিছিলটি সাচনা বাজার প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছবর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ। বক্তরা বলেন, আমরা বিগত সতের বছর জেল-জুলুম নির্যাতন সহ্য করে আন্দোলন করেছি। সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক স¤পাদক মাহবুবুর রহমান। তিনি জামালগঞ্জসহ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার হাওরাঞ্চলের সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। বক্তারা বলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তার বাম কান ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৭ বছর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে রাজপথে আন্দোলন করেছেন। বক্তরা আরও বলেন, সুনামগঞ্জ ১ আসনে মাহবুবুর রহমানের বিকল্প নেই। মাহবুবুর রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। চূড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে দল মূল্যায়ন করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাছে জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এই আসনে মো. আনিসুল হককে মনোনয়ন দিয়েছে বিএনপি। অপরদিকে, প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হলেও জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন মো. মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নের দাবি জানিয়েছে কর্মসূচি অব্যাহত রেখেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স