সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

জ্যোৎস্নার শহরে ‘হৃদয় ভাঙার শব্দ’

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:১৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:২৯:৪৭ পূর্বাহ্ন
জ্যোৎস্নার শহরে ‘হৃদয় ভাঙার শব্দ’ ছবি: প্রয়াত পৌর চেয়ারম্যান, কবি মমিনুল মউজদীন
অহী আলম রেজা::
এ শহর ছিন্ন ভিন্ন করে গেছো তুমি তোমার বিহনে মেঘলা রোদের আকাশ ও বসন্ত ও বাতাস কোথায় লুকালে কালো শার্টে শোক মেখে উড়াল পুরুষ উড়ে উড়ে উড়ে উড়ে ভেঙে পড়ে কান্নার অতলে...
কাঁদছে সুনামগঞ্জ, প্রিয় মানুষটিকে হারিয়ে আজও কাঁদছে সুনামগঞ্জের মানুষ। কাঁদছে শত শত তরুণ-তরুণী। জল-জ্যোৎস্নার শহরে জ্যোস্নার আছড়ে পড়ছে, তবুও কেউ দেখছে না। বাসার ছাদে বসছে না জ্যোৎস্না দেখার প্রতিযোগিতা। পাড়ায় পাড়ায় বসে না ফকির মেলা। পৌর মার্কেট ঘিরে বসে না সাহিত্য আড্ডা। কবিতার শহরে আজ কবি নেই।
কবি মমিনুল মউজদীন ছিলেন সত্তর দশকের রোমান্টিক কবি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাজনীতির সাথে জড়িত থাকলেও তাঁর চিন্তা-চেতনা কখনো পুঁজিবাদী হাঙরের রূপধারণ করেনি। সামন্ত আভিজাত্যবোধের দেয়াল ডিঙিয়ে উদার মানবতাবাদী রাগের তাল দিয়েছেন বারবার। তাঁর রোমান্টিক চিন্তার সাথে আধুনিক বাংলার চিরন্তন স্পন্দন পাওয়া যেতো। উপলব্ধি করা যেতো পঞ্চাশ কিংবা ষাটের দশকের কবিদের মতো সংক্ষোভ প্রতিবাদ, আত্ম আবিষ্কার কিংবা আত্মমুক্তির প্রয়াসে পলায়নপরতা। সুনামগঞ্জবাসী মমিনুল মউজদীনকে আবিষ্কার করেছিল বিভিন্নভাবে। তিনি কখনো রাজনীতিবিদ, কখনো সমাজসেবী আবার কখনো রোমান্টিক কবি। যেকোন সমস্যায় মানুষকে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, অধিকার আদায় করেছেন। তিনি তরুণদের মানুষের জন্য কাজ করার প্রেরণা দিতেন।
২০০৭ সালের ১৫ নভেম্বর তিনি স্ত্রী-পুত্রসহ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। গুরুতর আহত বড় ছেলে ফিদেল নাহিয়ান সুস্থ হয়ে এখন বাবার একমাত্র উত্তরাধিকারের প্রতিনিধিত্ব করছেন। কবি মমিনুল মউজদীনের সাহিত্য-সংস্কৃতির প্রতি ছিল হৃদয়ের টান। তাঁর মৃত্যুর পূর্বে ‘এ শহর ছেড়ে পালাবো কোথায়’ নামে কাব্য প্রকাশিত হয়। মৃত্যুর পর ‘হৃদয় ভাঙার শব্দ’ নামে আরেকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
সুনামগঞ্জ শহরের তেঘরিয়া গ্রামে ১৯৫৫ সালের ২৯ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ৯ ভাই, ৫ বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। মা ছিলেন সৈয়দা শামসুন্নাহার খাতুন। বাবা দেওয়ান রাজা চৌধুরী ছিলেন মরমী সাধক হাছন রাজার পৌত্র। অত্যন্ত মেধাবী মমিনুল মউজদীন ছাত্রজীবন থেকে ছিলেন রাজনীতি সচেতন। নবম শ্রেণীতে পড়ার সময় ছাত্র ইউনিয়নের সদস্য হন। মিছিলে মিছিলে দেখে ফিরেন শহরে অলিগলি। ১৯৭৪ সালে যোগ দেন জাসদ ছাত্রলীগে। সুনামগঞ্জে তিনি ‘তরুণ সাহিত্যসেবী’ নামে একটি সংগঠন গড়ে তুলেন। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। তখন তাঁর কলম থেকে বেরিয়ে আসে স্বৈরাচারবিরোধী কবিতা। কাব্যচর্চা আর সাংস্কৃতিক কর্মকা- নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মমিনুল মউজদীন। মরমী কবি হাছন রাজাকে দেশ-বিদেশে পরিচিত করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেন মউজদীন। হাছন লোক উৎসবের মাধ্যমে তিনি এর ব্যাপ্তি ছড়ান।
রাজনৈতিক অঙ্গনেও মমিনুল মউজদীন ছিলেন বেশ সরব। ১৯৯৩ সালে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় ১৯৯৮ ও ২০০৪ সালে পুনর্নির্বাচিত হন তিনি। জ্যোৎ¯œার কবি মমিনুল মউজদীন নেই। তিনি আজ লোকান্তরে। তিনি থাকবেন আমাদের স্মৃতি-সত্তায়। নিয়ন আলো ভেদ করে সুনামগঞ্জবাসী যে আলো দেখবেন, সেই জ্যোৎস্নায় ভেসে বেড়াবেন কবি মমিনুল মউজদীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু