সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার
সুনামগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নীত করার দাবি

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা
সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর বার্ষিক সাধারণ সভা শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর ইদ্রিছ মার্কেটস্থ বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, বিশিষ্ট ফুটবলার কাজী আশরাফুজ্জামান, যুগ্ম স¤পাদক আব্দুল কাইয়ুম কামালীলুল কামলী, এস এম বিল্লাহ, খালেদ মিয়া, মো. ইব্রাহীম আরী, শিরিন চৌধুরী, সাহেদা বেগম, মো. ইউসুফ সেলু, মো. খালেদুজ্জামান, হাজী গিয়াস উদ্দিন, আব্দুল ওয়াদুদ, সৈয়দ কামাল উদ্দিন, বাদল কান্তি দে, মো. শায়েস্তা মিয়া, সিপার মিয়া, সাব্বির আহমেদ প্রমুখ। সভায় সিলেট নগরীতে অবস্থানরত গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এসোসিয়েশনকে শক্তিশারী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা সুনামগঞ্জবাসীর বিভিন্ন সমস্যা নিরসনে সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান এবং সিলেট নগরীতে অবস্থানরত সুনামগঞ্জের যেকোন নাগরিক ফরম সংগ্রহের মাধ্যমে সদস্য পদে অন্তর্ভুক্ত হওয়ার আহবান জানান। সভায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার এবং বোরো মৌসুমে ফসলরক্ষা বাঁধ সময়মতো নির্মাণের দাবি জানানো হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স