সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ
সভাপতি আব্দুল গণি আনছারি, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুর রহমান

বিশ্বম্ভরপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:৩৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:০৩:১২ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” - এই স্লোগানকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলন বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল গণি আনছারি। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক মইনুর রহমান। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, প্রবীণ রাজনৈতিক ও সালিসি ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস, জেলা কমিটির সাধারণ স¤পাদক সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান এবং অর্থ স¤পাদক মো. জিয়া উদ্দিন। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন নুরুল হক, আনোয়ার পাশা, মজিবুর রহমান, হায়তুল ইসলাম, সেয়খুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা বলেন, হাওরের প্রাণপ্রবাহ রক্ষা ও কৃষক স্বার্থ সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাঁধ নির্মাণে দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ করে টেকসই পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি হাওরের মৎস্যসম্পদ রক্ষায় কঠোরভাবে ইজারা আইন প্রয়োগ এবং নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান বক্তারা। দ্বিতীয় অধিবেশনে হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে আব্দুল গণি আনছারিকে সভাপতি, আনোয়ার হোসেনকে সহ-সভাপতি এবং প্রভাষক মইনুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, খলিলুর রহমান, নাদিরুজ্জাম, মো. ইস্পাহানি, কৃতিন্দ্র বর্মণ, রুহুল, সজিব, আবু সায়েম, তাসকির, আতিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ