সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
আমনের বাম্পার ফলন

হাজার কোটি টাকার চাল উৎপাদনের আশা

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:১৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:১৯:১৩ পূর্বাহ্ন
হাজার কোটি টাকার চাল উৎপাদনের আশা
তানভীর আহমেদ::
চলতি মৌসুমে সুনামগঞ্জে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছেঅনুকূল আবহাওয়া থাকায় এবার ধানের আশাতীত ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ইতিমধ্যে জেলায় ধান কাটা শুরু হয়েছে।
কৃষি বিভাগ বলছে, এবার চালের হিসাবে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, যার বাজার মূল্য এক হাজার কোটি টাকারও বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ৮২ হাজার ৬৫৬ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ঊফশী, হাইব্রিড ও স্থানীয় জাতের ধান রয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা (চালের হিসাবে) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৯৯৭ মেট্রিক টন। উৎপাদিত এই চালের আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে হয়েছে ১ হাজার ৬৩ কোটি ২৮ লক্ষ ৫৩ হাজার টাকা।
শনিবার (১৫ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জেলার মোট আবাদের ১১.৫০ শতাংশ অর্থাৎ প্রায় ১০ হাজার হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। কৃষকরা এখন পুরোদমে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যেই জেলার সকল জমির ধান কাটা সম্পন্ন হবে।
সরেজমিনে জেলার বিভিন্ন হাওর ও মাঠ ঘুরে দেখা যায়, ধান কাটা ও মাড়াই করে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষাণ-কৃষাণিরা। বাম্পার ফলনে তাদের চোখেমুখে আনন্দের ছাপ। তবে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন চাষিরা। তারা জানান, এবার আমনের বীজতলা তৈরি, চারা রোপণের সময় কোনো সমস্যা হয়নি। অন্য বছর আমন আবাদের সময় ভারী বৃষ্টি, বন্যাসহ নানা কারণে বিপাকে পড়েন কৃষক। এবার তেমন সমস্যা হয়নি। যার কারণে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা।
সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের কৃষক ফারুক মিয়া বলেন, এইবার ধানের গাছ খুব পুষ্ট হইছে। পোকা-মাকড়ের আক্রমণও কম আছিল। গত কয়েক বছরের মধ্যে এইবার ভালো ফলন হইছে। ঠিকমতো ধান ঘরে তুলতে পারলে আর ভালো দাম পাইলে আমরা লাভবান হব।
একই গ্রামের আরেক কৃষক সাদিকুল ইসলাম বলেন, হাইব্রিড জাতের ধান লাগাইছিলাম, ফলন খুব ভালো হইছে। আবহাওয়াও ভালা আছিল। এখন ধান কাটা শুরু করছি, আশা কররাম দামটাও ভালো পাইমু। ভালো দাম পাইলে লাভবান হওয়ার সুযোগ আছে।
বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক জুয়েল মিয়া বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভালো হয়েছে। কেয়ার প্রতি ১৯-২০ মণ ধান হইছে। আমি এ বছর ৮ কেয়ার জমিতে ধান লাগাইছি। চলতি সপ্তাহে ধান কাটা শুরু করবো। আশা করি এইবার লাভবান হবো। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, এবছর আবহাওয়া অনূকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। আমরা শুরু থেকেই কৃষকদের উচ্চ ফলনশীল ধানের জাত নির্বাচন, সঠিক রোপণ প্রক্রিয়া, সময়মতো জমিতে সার ও কীটনাশক দেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি মাঠপর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে গেছেন। তিনি আরও জানান, সমন্বিত প্রচেষ্টার ফলেই এই ভালো ফলন সম্ভব হয়েছে, যা জেলার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অনুকূল আবহাওয়া থাকায় এবছর সুনামগঞ্জ জেলায় আমনের ভালো ফলন হয়েছে। এই সফলতার পেছনে সরকারের সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে আমরা কৃষকদের জন্য যথাসময়ে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করেছি, যার ফলশ্রুতিতে কৃষকরা ভালো ফসল ঘরে তুলতে পারছেন। তিনি আরও বলেন, আমরা কৃষকদের আশ্বস্ত করতে চাই, ধান কাটা ও বাজারজাতকরণ প্রক্রিয়ায় তাদের যেকোনো সমস্যা সমাধানে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। আমনের ভালো ফলন হওয়ায় জেলার খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা