সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

শান্তিগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে সালিশকারী নিহত, আটক ২

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:১৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:১৪:০১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে সালিশকারী নিহত, আটক ২
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার সলফ গ্রামে দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে একপক্ষের আঘাতে সালিশকারী নিহত হয়েছেন। নিহত সালিশকারী রাজন খাঁ (৩৮) সলফ গ্রামের মুন্সী খাঁর পুত্র। অপর দুইজন আহত হয়েছেন। ঘটনার পরপরই শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সলফগ্রাম থেকে দুই ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা জানা যায়, গত শুক্রবার (১৪ নভেম্বর) আসরের নামাজের আগ হতে সলফ গ্রামের মসজিদের পাশে সলফ গ্রামের কালাশাহ পক্ষের রাসেম ও মারুফসহ আরো যুবক ছেলেরা চিৎকার করে ফুটবল খেলতে থাকে। আসরের নামাজের আগে স্থানীয় মুসল্লী বারাম উল্লাহ (৭০), কালা শাহ পক্ষের রাসেম ও মারুফসহ অন্যান্যদের চিৎকার না করে খেলতে বলেন এবং মাগরিবের নামাজের আগেই খেলা বন্ধ করার কথা বলেন। এসময় রাসেম ও মারুফসহ অন্যান্যরা মুসল্লী বারাম উল্লাহের সাথে ঝগড়া করে। পরে আশপাশ হতে স্থানীয় লোকজন এসে তাদের নিবৃত করেন। উক্ত ঘটনার জেরে গত শুক্রবার (১৪ নভেম্বর) মাগরিবের নামাজের পরপর কালা শাহ পক্ষের রাসেম ও মারুফ সহ ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সলফ গ্রামের আব্দুল হান্নানের বসত বাড়ির সামনে রাস্তায় মুসল্লী বারাম উল্লাহ’র ভাই হারিছ উল্লাহ (৬৫) ও আফরোজ আলীর ছেলে মনসুর (২৮)-কে আক্রমণ করে। হারিছ উল্লাহ ও মনসুরকে বাঁচাতে সালিশকারী রাজন খাঁ এগিয়ে গেলে আক্রমণকারীদের মারপিটে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এসে হারিছ উল্লাহ, মনসুর ও রাজন খাঁকে উদ্ধার করেন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে হারিস উল্লাহ ও রাজন খাঁর অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর মধ্যে রাজন খাঁ ওইদিন রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে কোতয়ালী থানা পুলিশ নিহত রাজন খাঁর লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কালাশাহ পক্ষের অভিযুক্ত সলফ গ্রামের মৃত মসুলিম উল্লাহের ছেলে রসিক মিয়া মোড়ল (৪৫) ও দিরাই থানা এলাকার মধুপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে লিটন মিয়া (৩৬)-কে গ্রেফতার করে। তাদেরকে শনিবার (১৫ নভেম্বর) আদালতে সোপর্দ করেছে পুলিশ। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ