সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ ধর্মপাশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জায়গা স্থানীয়দের দখলে সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা অগ্রাধিকার প্রকল্পে বৈষম্য : জনমনে ক্ষোভ শান্তিগঞ্জ মডেলের উদ্ভাবক ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন প্রতিবন্ধীরা বোঝা নয়, আমাদের সম্পদ : জেলা প্রশাসক শহরে প্রতারক চক্র সক্রিয় ধর্মীয় অনুভূতিতে আঘাত : যুক্তিসঙ্গত শাস্তির বিধান প্রণয়নে হাইকোর্টের রুল গ্রাম আদালত কার্যক্রমে সফলতা টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নে অংশীজন কর্মশালা' এখনো সার্ভে শেষ হয়নি, গঠিত হয়নি পিআইসি নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে : পুলিশ সুপার ভাটির জনপদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব : তোফায়েল আহমেদ খান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে পুলিশ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আশিক নূর গ্রেফতার ধোপাজানের বালু লুটে নতুন কৌশল! খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

জেলা প্রশাসকের সরকারি ই-মেইল হ্যাক

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:৫৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:৫৪:৩৮ পূর্বাহ্ন
জেলা প্রশাসকের সরকারি ই-মেইল হ্যাক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা প্রশাসকের সরকারি ই-মেইল ফপংঁহধসমধহল@সড়ঢ়ধ.মড়া.নফ হ্যাকিংয়ের শিকার হয়েছে। বর্তমানে এই ই-মেইল আইডি অকার্যকর। হ্যাকাররা উক্ত ই-মেইল আইডি ব্যবহার করে স্প্যাম বা বিভ্রান্তিকর বার্তা পাঠাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসনের ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়। জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানিয়েছে, উক্ত ই-মেইল আইডি থেকে কেউ যোগাযোগ করলে বা কোনো বার্তা পেলে কোনো অবস্থাতেই প্রতিক্রিয়া জানাবেন না এবং কোনো তথ্য প্রদান করবেন না। এই ই-মেইল ঠিকানায় কোনো বার্তা পাঠাবেন না। জরুরি যোগাযোগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ফপংঁহধসমধহল@মসধরষ.পড়স এই ঠিকানা ব্যবহার করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সরকারি ই-মেইলটি পুনরায় সচল করার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স