সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

জগন্নাথপুরে এক সঙ্গে দুই সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:৩৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:৩৬:০৩ পূর্বাহ্ন
জগন্নাথপুরে এক সঙ্গে দুই সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে এক সঙ্গে দুই সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ নিয়ে জনমনে ব্যাপক সাড়া পড়েছে। গণসংযোগকালে প্রার্থীদের সাদরে গ্রহণ করেন সাধারণ মানুষ। এ নিয়ে জনমনে ইতিবাচক আলোচনা চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন গণসংযোগ করেছেন। এ সময় ব্যারিস্টার আনোয়ার হোসেনকে অভিনন্দন জানিয়ে আরেক এমপি প্রার্থী এমএ কাহারও গণসংযোগ করেন। শুক্রবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে গণসংযোগ শেষে দলীয় কার্যালয়ে মতবিনিময়ে মিলিত হন প্রার্থীরা। পরে জগন্নাথপুর বাজারে সদর বাজারে গণসংযোগ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে পৃথকভাবে কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ। বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও এমএ কাহার। এ সময় বিএনপি নেতা এমএ কয়েছ, সামিনুর রহমান, রুহেল আহমদ রাজা, সুহেল আহমদ, জুয়েল আহমদ, সুহেল হোসাইন সহ দুই এমপি প্রার্থীর কর্মী-সমর্থকসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন