সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি, না মানলে রবিবার থেকে কলম বিরতি

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:৩৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:৩৪:৩৫ পূর্বাহ্ন
বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি, না মানলে রবিবার থেকে কলম বিরতি
সুনামকণ্ঠ ডেস্ক :: সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্তসহ দুই দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নপূর্বক বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে রবিবার (১৬ নভেম্বর) থেকে সারাদেশের বিচারকরা একযোগে কলম বিরতি পালন করবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম সই করা এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে আরেকটি দাবির বিষয়ে বলা হয়েছে, রাজশাহীতে হত্যার ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে স¤পৃক্ত এবং গ্রেফতার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিচারকের ছেলে হত্যাকা-ের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতিতে বলছে, রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন। হত্যার শিকার তাওসিফ রহমান সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে অ্যাসোসিয়েশন। প্রকাশ্যে বিচারক পরিবারে হত্যাকা-ের ঘটনায় পুরো বিচার বিভাগ আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ। বিবৃতিতে বলা হয়, দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারবার পত্র পাঠানোর পরও কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও বিচার বিভাগের সদস্য ও তাদের পরিবার অরক্ষিত ও নিরাপত্তাহীন। জেলা পর্যায়ের সব বিচারকের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহনব্যবস্থা নেই। চৌকি আদালতে কর্মরত বিচারকদের অবস্থা আরও শোচনীয়। ফলে বিচারকদের বাধ্য হয়ে অরক্ষিত বাসায় ভাড়া থাকতে হয়, রিকশা-ভ্যানে এমনকি পায়ে হেঁটেও যাতায়াত করতে হয়। এই দৃশ্য দেখার যেন কেউ নেই। বিচার বিভাগের প্রতি এই উদাসীনতা ও গাফিলতির বিষয়ে দীর্ঘদিন ধরে আমরা সোচ্চার থাকলেও রাষ্ট্র কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি; যার পরিণতিতে আজ বিচারক পরিবারে এ করুণ বিপর্যয় নেমে আসে। উল্লেখ্য, বৃহ¯পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় লিমন মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি