সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

“ধানের শীষেই পরিবর্তনের পথ, জনগণের সরকার গড়তে ভোট বিপ্লবের ডাক”

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৯:৩৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৯:৩৪:১৯ অপরাহ্ন
“ধানের শীষেই পরিবর্তনের পথ, জনগণের সরকার গড়তে ভোট বিপ্লবের ডাক”
স্টাফ রিপোর্টার:: জনগণের সরকার প্রতিষ্ঠায় ধানের শীষ ছাড়া বিকল্প নেই, তাই ভোট বিপ্লব ঘটিয়ে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এবং বুঝিয়ে দিতে হবে আনিসুল হক সঠিক আর যোগ্য প্রার্থী সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে। বিএনপি সঠিক ব্যাক্তিকেই মনোনীত করেছে। শুক্রবার (১৪নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আনিসুল হকের পক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্যগন এ কথা বলেন। স্থানীয় নেতাকর্মী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুদ আলীর সভাপতিত্বে সভায় বক্তারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে আনিসুল হককে বিজয়ী করার আহ্বান জানান। বৈঠকে উপস্থিত বিএনপির নেতাকর্মীবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও অবহেলিত সুনামগঞ্জ-১ আসনকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে হাওরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছে আনিসুল হক। তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন, কৃষিতে আধুনিকীকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম তালুকদার, সাধারন সম্পাদক হাজী আব্দুস ছামাদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক উকিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাছির মিয়া। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণ ভোটার, নারী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স