সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগাম পোস্টার সরিয়ে ফেলুন, না মানলে কোনো ছাড় নয় : দলগুলোকে সিইসি

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:৩২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:৩২:২৭ পূর্বাহ্ন
আগাম পোস্টার সরিয়ে ফেলুন, না মানলে কোনো ছাড় নয় : দলগুলোকে সিইসি
সুনামকণ্ঠ ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি প্রতিপালনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দেখুন, খেলবেন আপনারা। আপনারা প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায়। প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চাই। তফসিল ঘোষণার আগে সব ধরনের আগাম পোস্টার সরিয়ে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করলে কোনো ছাড় দেওয়া হবে না। এবার পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নেওয়া, এআই অপব্যবহার রোধসহ নানা ধরনের কাজের কথা তুলে ধরে সিইসি বলেন, অনেকগুলো এক্সট্রা বার্ডেন এসে গেছে। সব নিয়েই এগোতে হচ্ছে, নানা ধরনের যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে। নিজেদের নিরপেক্ষ রেফারির ভূমিকায় দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, মূল প্লেয়ারদের সহযোগিতা না পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। বৃহ¯পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য দেন সিইসি। এসময় প্রথম পর্বে ডাক পাওয়া ছয়টি দলের প্রতনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আনন্দিত, আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। এ ধরনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। সংলাপে বিলম্বের কারণ তুলে ধরে তিনি জানান, অনেক আগে প্ল্যান করলেও দলের সঙ্গে সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিন আলোচনা চলেছে। ওই আলোচনায় সবাই ব্যস্ত ছিলেন। অংশীজনের সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। অনেক সুপারিশের সঙ্গে ইসি একমত, অনেক সুপারিশেরর বিষয়ে ইসি মন্তব্যও দেয়। সিইসি বলেন, এসব ঐকমত্যের প্রয়োজন। যখন সরকারের ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন প্যারালাল আরেকটা আলোচনা চালিয়ে যেতে পারে না ইসি। একই দলের সঙ্গে দ্বৈত আলোচনা হলে নানা মন্তব্যও আসবে। এজন্য আমরা অপেক্ষা করেছিলাম। এজন্য সংলাপ পিছিয়ে গেছে। সিইসি জানান, আচরণবিধির বিষয়ে ওয়েবসাইটে দেওয়া হয়। দলগুলোর মতামত নিয়েই এটা করা হয়েছে। ৩ নভেম্বর আরপিও হয়েছে। আচরণবিধিও জারি হয়েছে সোমবার। এরপরই আলোচনা শুরু হয়। সিইসি বলেন, এখন ঢাকা শহরে পোস্টারে ছেয়ে গেছে। অলরেডি পোস্টার লাগিয়ে ফেলেছে। অথচ আমরা পোস্টার নিষিদ্ধ করেছি। আমরা গণমাধ্যমে জানিয়ে দিয়েছি এগুলো সরাতে হবে। এ ধরনের পোস্টার অ্যালাউ করবো না। আগেভাগে জানিয়ে দিচ্ছি-যারা পোস্টার লাগিয়েছেন দয়া করে নিজেরা সরিয়ে ফেলেন। এটা হবে ভদ্র আচরণ। আর যেন কেউ পোস্টার লাগাবেন না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আচরণবিধি প্রকাশ হয়েছে। আচরণবিধি অনুযায়ী বিহেভ করবেন। যে দল এটা করবেন না আমরা মনে করবো, নিয়ত সাফ নয়। কারণ, এসব ক্ষেত্রে আমরা স্পেয়ার করবো না। যেখানে ব্যত্যয় ঘটবে আমরা ঝাঁপিয়ে পড়বো, যখন তফসিল ঘোষণা করবো। আশা করবো, ভদ্রোচিতভাবে এসব সরিয়ে ফেলা, আর না লাগানো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন