সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধানের শীষকে বিজয়ী করলে সকলেই ভালো থাকবে : কলিম উদ্দিন মিলন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:২৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:২৭:২৬ পূর্বাহ্ন
ধানের শীষকে বিজয়ী করলে সকলেই ভালো থাকবে : কলিম উদ্দিন মিলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ ও ভালো থাকবে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহালিয়াবাজার পয়েন্টে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলিম উদ্দিন আহমেদ মিলন আরও বলেন, এবার আমি শুধু নিজে নয়, পুরো ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কারণ শুধু উৎসবের দিন নয়, সংগ্রামের দিনেও আমরা এক থাকতে চাই। কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, একটি দল রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে ‘গণভোট’, ‘পিআর’ ইত্যাদি শব্দ দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কিন্তু ছাতক-দোয়ারাবাজারের মানুষ আর বিভ্রান্ত হবে না। জনগণ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করবে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, শিক্ষার মান ও চিকিৎসা সেবার উন্নয়ন জরুরি। জনগণের কল্যাণে ছাতক-দোয়ারাবাজারে একটি নতুন অধ্যায় শুরু হবে। তিনি অতীতের গৌরবের কথাও স্মরণ করেন। বলেন, ভূতকালে এই অঞ্চলের কমলালেবু, চুনাপাথর, ব্যবসা-বাণিজ্য ব্রিটিশ আমলে সুনাম ছড়িয়েছিল। সঠিক নেতৃত্বের অভাবে আজ অনেক কিছু হারিয়ে গেছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার ও হারুন অর রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডবোকেট সালেহ আহমদ, ডা. এ আর খোকন, মনির উদ্দিন, মোক্তার আলী মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রোয়াব আলী, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আফতাব মিয়া, মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, দোহালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলী হোসেন মেম্বার, জেলা যুবদলের শিল্প বিষয়ক স¤পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবীবুর রহমান হাবীব, সদস্য সচিব শামীম পাশা রিগেন, প্রবাসী বিএনপি নেতা আলী হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সেলিম হোসেন শাহীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান প্রমুখ। গণসমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা