সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

দুলভারচরে প্রভাবশালীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:২০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:৪১:০৯ পূর্বাহ্ন
দুলভারচরে প্রভাবশালীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দুলভারচর গ্রামে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, ওই পরিবার জোরপূর্বক জমি দখল, দোকানপাট থেকে পণ্য নিয়ে টাকা না দেওয়া এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। ভুক্তভোগী আসিফ আহমেদ জানান, তার বাবা আব্দুল হাই প্রায় ২৫ বছর আগে আব্দুর রউফ চৌধুরীর কাছ থেকে দুলভারচর বাজারসংলগ্ন প্রায় ৩২ শতক জায়গা ক্রয় করেন। দলিল ও দখল থাকা সত্ত্বেও আব্দুর রউফ চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে মালেক গনি, মশিউর, উজ্জ্বল ও নিক্সন এবং মৃত আব্দুর রউফের ভাই শামসুল হক (লন্ডনপ্রবাসী) ও নুরুল ইসলাম ওই জমি দখলের চেষ্টা করছেন। এখন জমিতে দোকানঘর নির্মাণে বাধা প্রদান করছেন তিনি। দুলভারচর বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান চৌধুরী বলেন, আব্দুল হাই বহু বছর আগে জমিটি ক্রয় করেছেন। এর প্রমাণপত্রও রয়েছে। এই পরিবারটি এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে। কয়েকদিন আগে সেনাবাহিনী এসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছে। অভিযুক্ত মালে গণি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের ওপর ৪ শতাংশ জায়গা নিয়ে দুটি মামলা হয়েছিল। উভয় মামলার রায় আমরা পেয়েছি। পরে আমরা সেখানে দেয়াল নির্মাণ করলে রাতে সেটি ভেঙে ফেলা হয়। আমাদের কাছে যে লাইসেন্সকৃত বন্দুক ছিল, তা দেড় বছর আগে সরকারের কাছে জমা দিয়েছি। এলাকার কিছু লোক আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি