সুনামগঞ্জ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৬ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:১৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:১৫:৩৬ পূর্বাহ্ন
ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৬ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে পেঁয়াজ, রসুন, আলু ব্যবসায়ীদের টার্গেট করে একটি প্রতারণা ফাঁদ তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র‌্যাব জানায়, আটককৃত সবাই কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ ও নিকলী উপজেলার বাসিন্দা। তারা হলেন মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), মোছা. শাহানা পারভীন (৪৩), পিতা-আব্বাস উদ্দিন, মো. মশিউর রহমান ওরফে মাসুক (৩০), পিতা মো. হেকিম মিয়া, মো. শফিউর রহমান (২৬), পিতা মো. আ. হেকিম, রিনা আক্তার (২০), স্বামী মো. শফিউর রহমান, নারগিস আক্তার (৩৪), স্বামী মো. রফিকুল ইসলাম সোহেল। জানা যায়, ৩ মাস আগে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টে মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয় নামে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে এই চক্রটি। তারা বাজার দরের চেয়ে কম মূল্যে পেঁয়াজ, রসুন ইত্যাদি পণ্য পাইকারিতে সুনামগঞ্জের স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিক্রি শুরু করে। বেশ কিছুদিন এই ব্যবসা করে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের কাছে বিশ্বাস অর্জন করে একটি বড় চালান অন্য জেলা হতে সুনামগঞ্জে নিয়ে আসার আশ্বাস দেয় এবং অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে পেঁয়াজ, রসুন ইত্যাদি পণ্যের চালানের অর্ডার কনফার্ম করার জন্য সুনামগঞ্জের স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারের কাছ থেকে প্রায় কোটি টাকার উপরে নগদ টাকা গ্রহণ করে। পরে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা আত্মসাতে কয়েক ঘণ্টা পর তারা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ভোক্তভোগী এক ব্যবসায়ী বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। এরই প্রক্ষিতে ১১ নভেম্বর রাত ৯টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন শ্রীবর্দীপুর ঘোষপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ৬ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব অধিনায়ক জানান, সংঘবদ্ধ প্রতারক চক্রটি ইতিপূর্বে সুনামগঞ্জের মতো অন্যান্য জেলায় প্রতারণা করে ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করেছে এবং বর্তমানে গাইবান্ধা জেলাকে টার্গেট করে প্রতারণার ফাঁদ তৈরি করছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স