সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার মানুষের মেজবান

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:১২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:১২:১৫ পূর্বাহ্ন
জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার মানুষের মেজবান
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামে প্রয়াত গোলাম মর্তুজা, রাবিয়া খাতুন, কাজী শাহাবুদ্দিন, আম্বিয়া খাতুন ও লাইলি বেগমের স্মরণে এক বিশাল মেজবানের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী মেজবানে প্রায় দশ হাজার মানুষ অংশগ্রহণ করেন। মেজবানটি সফলভাবে স¤পন্ন করতে স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক বিনাপারিশ্রমিকে কাজ করেছেন। অনুষ্ঠানের সার্বিক অর্থায়ন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আলমগীর কবির। স্থানীয়রা জানান, এ অঞ্চলে অতীতে চল্লিশা অনুষ্ঠান হয়ে থাকলেও মেজবানের এমন বৃহৎ আয়োজন এই প্রথম। বহু বছর ধরে এ অঞ্চলে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, কুলখানী ও ঔরশ মোবারক উপলক্ষে মেজবানের প্রচলন রয়েছে, যা এখানে “জিয়াফত” নামেও পরিচিত। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জিএস ও বর্তমান পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। মরহুম গোলাম মর্তুজার নাতি মো. আলমগীর কবির বলেন, আমার নানা, নানী, মা ও মামাসহ যেসব প্রিয়জন আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের স্মরণে এই মেজবানের আয়োজন করা হয়েছে। গ্রামের শত শত মানুষ বিনা পারিশ্রমিকে কাজ করে যে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪