সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৫

লকডাউনের প্রভাব পড়েনি

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:০৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:০৭:৫৩ পূর্বাহ্ন
লকডাউনের প্রভাব পড়েনি
স্টাফ রিপোর্টার :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি সুনামগঞ্জে। বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো রাস্তায় যানবাহনের ভিড় ছিল। খোলা ছিল দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত। এদিকে, লকডাউন কর্মসূচিকে ঘিরে কোথাও কোনো মিছিল করেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা অন্য কোনো অঙ্গসংগঠন। তবে বুধবার সকালে নির্জন সড়ক থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পৃথক দুটি ঝটিকা মিছিল করে। রাতে সড়কে টায়ার জ্বালিয়ে ¯ে¬াগান দিতে দেখা গেছে। এদিকে জনসাধারণের নিরাপত্তা বিধানে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে তল্লাশী চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলাবাহিনীকে। নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জ সদরে ৩ জন, শান্তিগঞ্জ ও দিরাই ১জন করো মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বলো জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কসহ জেলা শহরের ব্যস্ততম এলাকা ঘুরে দেখা অন্যান্য দিনের মতো সবকিছু স্বাভাবিক ছিল। সড়কে ছিল পর্যাপ্ত যানবাহন, সকল দোকানপাট খোলা ছিল। আদালতপাড়ায় বিচারপ্রার্থী লোকদের ভিড় ছিল অন্যান্য দিনের মতো। সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় কোনো ধরনের ভোগান্তি পরিলক্ষিত হয়নি। তবে দেশের বিভিন্ন স্থানে পরিবহন আগুন দেয়ার ঘটনায় জনসাধারণের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে। এদিকে, সকাল থেকে শহরে মোটরসাইকেল নিয়ে লকডাউন বিরোধী মহড়া দিতে দেখা যায় এনসিপির ছাত্রশক্তি, খেলাফত মজলিস ও যুব সংগঠনের নেতাকর্মীদের। জনগণের জানমাল ও নিরাপত্তা বিঘিœত হয় এমন যেকোনো কর্মকা- প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে নাশকতার পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার কথা জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪