সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

অমৃতশ্রী গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ৩

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৯:০৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৯:০৬:২৩ পূর্বাহ্ন
অমৃতশ্রী গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ৩
স্টাফ রিপোর্টার :: জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অমৃতশ্রী গ্রামে কিশোরী বৃদ্ধসহ তিন জনের উপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন রাহিমা খাতুন, হারিস উল্লাহ ও ইসমাইল উদ্দিন। এর মধ্যে গুরুতর আহত রাহিমাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী হারিস উল্লা’র অভিযোগ থেকে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের হাসান আলী ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলছে। এর জের ধরে হাসান আলী প্রতিনিয়ত হারিস উল্লার পরিবারকে হুমকি ধমকি দিয়ে আসছেন। মঙ্গলবার রাতে উস্তার আলীর নির্দেশে হাসান আলী, মুসলিম আলী, রাজীব আলী, শরিফ আলীসহ কয়েকজন মিলে তাদের উপর হামলা করে। এতে তিনজন আহত হন। হারিস উল্লাহ বলেন, এলাকার সবাই জানে এই জায়গা আমাদের। আমরা দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি। কিন্তু হামলাকারীরা এখন জবরদখল করতে চায়। আমরা তাদের ভয়ে আছি। আরেক ভুক্তভোগী ইসলাম উদ্দিন বলেন, হাসান আলী তার লোকজন নিয়ে আমার ষষ্ঠ শ্রেণী পড়ুয়া বোনের ছেলে রিয়াজকে হত্যার হুমকি দিয়েছে। আমরা এ নিয়ে দুশ্চিন্তায় আছি। প্রত্যক্ষদর্শী একই গ্রামের বাসিন্দা তারা মিয়া বলেন, আমরা কয়েজন ঘটনার সময় পাশেই ছিলাম। এসময় দেখি হাসান আলী, রাজিব আলী, শরিফ আলীসহ আরো কয়েকজন ছিলেন তাদের প্রতিপক্ষকে মারপিট করছে। আমরা মারপিট থামানোর চেষ্টা করেছি। অভিযোগের ব্যাপারে রাজীব আলী বলেন, আমরা কাউকে মারধর করিনি। তারা মিথ্যা বলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী