সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন

টাঙ্গুয়ার হাওর রক্ষায় দায়িত্বশীলদের কঠোর নজরদারির আহ্বান

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:৪৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:৪৫:৪৩ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওর রক্ষায় দায়িত্বশীলদের কঠোর নজরদারির আহ্বান
স্টাফ রিপোর্টার :: “পূর্বের মতো টাঙ্গুয়ার হাওরে দায়িত্বশীলদের অবহেলা দেখতে চাই না” - এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, রামসার সাইট ঘোষিত এই আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি রক্ষায় সকলের সমন্বিত ভূমিকা ও কার্যকর নজরদারি এখন সময়ের দাবি। বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে “টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্টদের মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। বক্তারা বলেন, হাওরের প্রকৃতি, মৎস্যসম্পদ, পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল কর্তৃপক্ষের পাশাপাশি হাওরপাড়ের জনগণকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তবে অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে হাওরের অস্তিত্ব আরও ঝুঁকির মুখে পড়বে। বক্তারা আরও বলেন, বর্তমানে টাঙ্গুয়ার হাওর রক্ষায় যে সকল কমিটি রয়েছে, তাদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ। কমিটির সভাপতি ও সম্পাদক ছাড়া অনেক সদস্যই জানেন না কমিটির কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে। তারা বলেন, কমিউনিটি গার্ডদের (প্রায় ১,২০০ জন) যথাযথভাবে কাজে লাগানো হলে হাওর রক্ষা অনেক সহজ হতো। এ সময় বক্তারা পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের ওপর জোর দিয়ে বলেন, এখন পর্যন্ত টাঙ্গুার হাওরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। আগামীর পরিকল্পনাগুলো বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, থানার ওসি দেলোয়ার হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, টাঙ্গুয়ার হাওর ইসিএ ব্যবস্থাপনা সমবায় সমিতির কেন্দ্রীয় সভাপতি গোলাম নুরসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু