সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ ধর্মপাশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জায়গা স্থানীয়দের দখলে সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা অগ্রাধিকার প্রকল্পে বৈষম্য : জনমনে ক্ষোভ শান্তিগঞ্জ মডেলের উদ্ভাবক ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন প্রতিবন্ধীরা বোঝা নয়, আমাদের সম্পদ : জেলা প্রশাসক শহরে প্রতারক চক্র সক্রিয় ধর্মীয় অনুভূতিতে আঘাত : যুক্তিসঙ্গত শাস্তির বিধান প্রণয়নে হাইকোর্টের রুল গ্রাম আদালত কার্যক্রমে সফলতা টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নে অংশীজন কর্মশালা' এখনো সার্ভে শেষ হয়নি, গঠিত হয়নি পিআইসি নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে : পুলিশ সুপার ভাটির জনপদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব : তোফায়েল আহমেদ খান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে পুলিশ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আশিক নূর গ্রেফতার ধোপাজানের বালু লুটে নতুন কৌশল! খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:১৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:১৯:৪২ পূর্বাহ্ন
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি ও উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ নিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়। প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহ¯পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানায়, জাতির উদ্দেশে ভাষণে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানো হবে। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। বৈঠকের আলোচ্যসূচিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি রাখা হয়েছে বলে জানা গেছে। আগে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণগুলো প্রচারের আগে রেকর্ড করা হয়েছিল। বৃহস্পতিবারের ভাষণ সরাসরি সম্প্রচার হতে পারে বলে সূত্র জানিয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত ২৭ অক্টোবর দুটি সুপারিশ সরকারের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারির কথা বলা হয়েছে। তফসিলে সংবিধান-সম্পর্কিত ৪৮টি প্রস্তাব আপত্তি (নোট অব ডিসেন্ট) ছাড়াই রাখা হয়েছে। তফসিলে থাকা সংবিধান-সম্পর্কিত প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ/না’ গণভোটের কথা বলা হয়েছে। গণভোটের ফল ইতিবাচক হলে নবনির্বাচিত সংসদ সদস্যরা একযোগে সংসদ সদস্য (এমপি) ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা প্রথম অধিবেশন থেকে ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবেন। ঐকমত্য কমিশন সুপারিশ জমা দেওয়ার পর সনদে নোট অব ডিসেন্ট (আপত্তি) না রাখার সমালোচনা করেছে বিএনপি। দলটি আপত্তিসহ সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের দিনেই গণভোট করার দাবি জানিয়েছে। অন্যদিকে নির্বাচনের আগেই গণভোটের দাবিতে মাঠে কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীসহ আট সমমনা দল। এমন অবস্থায় গত ৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলোকে নিজ উদ্যোগে সমঝোতায় পৌঁছাতে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। সরকারের অনুরোধে দলগুলো সাড়া দেয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স