সুনামগঞ্জ , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হাওরে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটতে গিয়ে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ মধ্যনগর প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী সমন্বিত প্রচেষ্টায় বিচারিক কাজকে আরো কার্যকরের আহ্বান

জামালগঞ্জে ভুয়া প্রকল্পে কোটি টাকা আত্মসাৎ : তদন্তের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ১০:১১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০৬:২৮:৩৯ অপরাহ্ন
জামালগঞ্জে ভুয়া প্রকল্পে কোটি টাকা আত্মসাৎ : তদন্তের দাবিতে মানববন্ধন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিস (এলজিইডি)র দুই কর্মকর্তা ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি টাকা আত্মসাত ও অনিয়ম-দুুর্নীতির সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহঃপতিবার বিকেলে সুপার সিক্সটি জামালগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ গেইটে এ মানবন্ধনে সভাপতিত্ব করেন সুপার সিক্সটি উপজেলা সমন্বয়ক আবু তাহের আহমেদ। সংগঠনের ইউনিয়ন টিম লিডার আবু তাহির নূর খান উদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার সিক্সটির উপদেষ্টা তারেক আল মঈন, বশির আহমেদ, সাচনা ইউপি টিম লিডার তোফাজ্জল হোসেন, ভীমখালী ইউপি টিম লিডার আবুস সামাদ আফিন্দী নাহিদ, জামালগঞ্জ সদর ইউপি টিম লিডার বায়েজিদ আহমেদ মারুফ, শিক্ষার্থী আবু সফিয়ান, সাকিব আহমেদ রিয়াদ, দিন ইসলাম, উবাইদুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে জামালগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের দুই অসাধু ও দুর্নীতিবাজ কর্মকর্তা সহকারি প্রকৌশলী আনিছুর রহমান ও অফিস সহকারি মিলন দীর্ঘ বছর যাবত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যা ইতিপূর্বে স্থানীয়সহ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দুর্নীতির ব্যাপারে এখনো কোনো তদন্ত করে উপজেলাবাসীর কাছে কেনো প্রকাশ করা হয়নি বা সংবাদ সম্মেলন করা হয়নি তা নিয়েও বক্তারা অসন্তোষ প্রকাশ করেন। তাই অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম

রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম