সুনামগঞ্জ , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ১২:৪৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ১২:৪৬:২১ পূর্বাহ্ন
তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড
দোয়ারাবাজার প্রতিনিধি :: এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। মৃত্যুদন্ড-প্রাপ্ত আসামি হলেন- মো. লিটন আহম্মদ ওরফে লিটন মিয়া। তাকে একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বল্লভপুর গ্রামের মো. খলিল মিয়ার পুত্র। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শামসুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানাযায়, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের কন্যা (১৮) এর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল লিটন মিয়ার। ২০২৪ সালের ২৮ এপ্রিল মেয়েটির বাবা তার স্ত্রী ও অন্য সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। এ সময় বাড়িতে মেয়েটি একা ছিলেন। পরদিন (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে তার ঝুলন্ত মরদেহ রান্নাঘর থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দোয়ারাবাজার থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের পরিবার। পরে তদন্তে প্রেমিক লিটন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত লিটন মিয়াকে দন্ড বিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড- এবং এক লাখ টাকা অর্থদন্ড- প্রদান করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শামছুর রহমান রায়ের প্রতিক্রিয়ায় বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভিকটিম পরিবারের জন্য এটি একটি স্বস্তির সংবাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ