সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাংগুয়ার হাওর থেকে ৫লাখ টাকার চায়না দুয়ারী,মশারি জাল জব্দ

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ১২:৩১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ১২:৩১:০০ পূর্বাহ্ন
টাংগুয়ার হাওর থেকে ৫লাখ টাকার চায়না দুয়ারী,মশারি জাল জব্দ
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার টাংগুয়ার হাওর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী,মশারি জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকার বেশি। মঙ্গলবার(১১ নভেম্বর) দুপুরে সরকার ঘোষিত 'টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ' তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তুনু এই অভিযান পরিচালনা করেন। জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিত্বে টাঙ্গুয়ার হাওরের মৎস্য ও জীব বৈচিত্র্য রক্ষায় হাওরটির বিভিন্ন অংশে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ চায়না দুয়ারী,মশারি জাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের পূর্বেই জেলারা পালিয়ে যায়। এসময় তাহিরপুর থানার পুলিশ সদস্য,আনসার সদস্যগণ,সাংবাদিক প্রতিনিধি ও কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রয়েছে এবং খোঁজ নিয়ে জানা গেছে,হাওর পাড়ের কিছু সংখ্যাক লোক রয়েছে যাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা,এসিল্যান্ড সহ অনেকের সাথে ভাল সম্পর্ক রয়েছে। তারা ভুল তথ্য দিয়ে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশ খাশকালেকশনের নামে মাছ ধরার ব্যবস্থা করে দেয় প্রতি বছর। ঐসব লোকদের কে চিহ্নিত করার দাবী জানান হাওর পাড়ে বাসিন্দাগন। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তুনু জানান,অভিযানকালে কোন আসামি ধৃত না হলেও বিপুল পরিমাণ চায়না দুয়ারী,মশারি ইত্যাদি জাল জব্দ করা হয়,যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। অভিযান শেষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। তিনি আরও জানান,পরিবেশ ও প্রকৃত মৎস্যজীবীদের সুরক্ষায় উপজেলা প্রশাসন, তাহিরপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে। খাশকালেকশনের নামে টাংগুয়ার হাওরের কোনো অংশ কেউই নিতে পারবে না। এই বিষয়ে কঠোর নজরদারির পাশাপাশি ঐসব লোকদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন