সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ছাতক-দোয়ারার উন্নয়নই আমার লক্ষ্য : কলিম উদ্দিন আহমেদ মিলন

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৬:৩৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৬:৩৮:১৫ পূর্বাহ্ন
ছাতক-দোয়ারার উন্নয়নই আমার লক্ষ্য :  কলিম উদ্দিন আহমেদ মিলন
জাহাঙ্গীর আলম চৌধুরী :: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি ও আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, অতীতের নানাবিধ রাজনৈতিক ষড়যন্ত্র ও বৈষম্যের শিকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত ছাতক-দোয়ারার কাঙ্খিত উন্নয়নই আমার জীবনের সাধনা ও মূল লক্ষ্য। রোববার বেলা ২টায় ছাতক শহরস্থ তাঁর বাসভবনে ছাতক প্রেসক্লাবের সাংবাদিকনেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলসহ পুরো ছাতক উপজেলা ও দোয়ারা বাজার উপজেলার যোগাযোগ ব্যবস্থা আজ বিধ্বস্ত ও বিপর্যস্ত, রাস্তাগুলো ভেঙে-চুরে গুঁড়িয়ে গেছে। পথচারী ও যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। চিকিৎসা ও শিক্ষার আরো উন্নয়ন করতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলন বলেন, কমলা লেবু, তেজপাতা, চুন, চুনাপাথর, বোল্ডার পাথর ইত্যাদি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিককান্ডে ব্রিটিশ আমলে বৃহত্তর ছাতকের সুনাম ও ঐতিহ্য সুদূর ইংল্যান্ড ও ভারতবর্ষে ছড়িয়ে ছিল। সঠিক নেতৃত্ব ও বিভিন্ন বৈষম্যের যাঁতাকলে ছাতকের পুরনো ইতিহাস ও ঐতিহ্য আজ অনেকাংশেই বিলুপ্ত। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকার অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নে ছাতক-ভোলাগঞ্জ রোপওয়েকে সংস্কার ও ক্যাবল কার সংযুক্তির মাধ্যমে পর্যটন শিল্পে নিয়ে আসা অতীব জরুরি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ৫নং সেক্টর হেড কোয়ার্টার বাঁশতলা হকনগরে নতুন অবকাঠামো নির্মাণসহ আকর্ষণীয় পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহসভাপতি বদরউদ্দিন আহমদ, সাধারণ স¤পাদক আব্দুল আলিম, সাংগঠনিক স¤পাদক নুর মিয়া রাজু, সুনামগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য সামছুল হক নমু, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান শামছু, যুগ্ম আহবায়ক সাবেক পৌর কমিশনার জসিম উদদীন সুমেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪