সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

সকলকে সমান দৃষ্টিতে দেখবো, ধানের শীষে ভোট চাই : আনিসুল হক

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৬:৩৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৬:৩৩:৪১ পূর্বাহ্ন
সকলকে সমান দৃষ্টিতে দেখবো, ধানের শীষে ভোট চাই : আনিসুল হক
স্টাফ রিপোর্টার :: “আমরা সকলকে সমান দৃষ্টিতে দেখবো, কোনো বৈষম্য করবো না এবং কাউকেও তা করতে দেব না। তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো” - এমন মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুল হক। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, দুটি ধর্মের পুণ্যভূমি এলাকায় এসে নির্বাচনী উঠান বৈঠক শুরু করলাম বিএনপি, জিয়াউর রহমান, বেগম জিয়া ও তারেক রহমানকে যারা ভালোবাসেন তাঁদের নিয়েই। প্রতিটি পরিবারের একজন নারীকে ফ্যামিলি কার্ড, চিকিৎসা কার্ড এবং কৃষকদের ফার্মার্স কার্ড দেওয়া হবে - এ কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সুবিধা পাবেন। সোমবার বিকাল ৩টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এর আগে লাউড়েরগড় বাজার এলাকায় লিফলেট বিতরণও করেন তিনি। আনিসুল হক আরও বলেন, প্রতিটি ঘরে গিয়ে জিয়াউর রহমান, বেগম জিয়া ও তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষে ভোট চাইবেন। আপনারা প্রত্যেকে ধানের শীষের প্রতিনিধি হয়ে কাজ করবেন। তারেক রহমান আমাকে আপনাদের চাহিদার ভিত্তিতে মনোনীত করে পাঠিয়েছেন। এই আমানত আপনাদের হাতে দিলাম। এখন দায়িত্ব আপনাদের - ধানের শীষকে বিজয়ী করা। কোনো ষড়যন্ত্রকে সুযোগ দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় লাউড়েরগড়সহ কয়েকটি গ্রামের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু