সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৬:৩২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৬:৩২:৪৮ পূর্বাহ্ন
শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ ৩ দফা দাবি বাস্তবায়ন ও ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা। সোমবার (১০ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শহরের পিটিআই’র সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। বাদল তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাজাউর রহমান, হারুন অর রশীদ, মনোহর আলী, পঙ্কজ দত্ত, বিজয় বণিক জয়, সাইফুল ইসলাম, সাহেরীন চৌধুরী মিশুক, রানা আচার্য্য, সাইদুল আলম ডালিম, সঞ্জয় গোস্বামী, শেফালী আক্তার, শাহনাজ ইসলাম, আসাদুল ইসলাম, ফখরুল ইসলাম, প্রভাকর দাস, রুহুল আমীন, দেবব্রত মজুমদার, সুরঞ্জিত তালুকদার, বিপ্লব দাস, মো. দবির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরিতে সহকারী শিক্ষকেরাই মূল ভূমিকা পালন করে আসছেন, অথচ আমরা সর্বদা অবহেলিত। তারা আরও বলেন, ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলাকালীন ঢাকায় শিক্ষকদের ওপর যেভাবে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, তা নজিরবিহীন ও লজ্জাজনক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স