সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থ প্রকাশিত

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:৩৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:৩৭:৪৮ অপরাহ্ন
সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থ প্রকাশিত
সাংবাদিক ও লেখক কাউসার চৌধুরীর নতুন বই ‘দ্বিতীয় জীবনের গল্প’ প্রকাশিত হয়েছে। আত্মজীবনীমূলক বইটি মৃত্যুর দরজা থেকে ফিরে আসার গল্প। ২০১৬ সালে সাংবাদিক কাউসার চৌধুরীর লিভার ও কিডনি বিকল হয়ে গেল। ব্যয়বহুল চিকিৎসা, নতুবা মৃত্যু- জীবন ও মৃত্যুর কঠিন সমীক্ষা। সেই সময়ে পাশে দাঁড়ান দেশ-বিদেশের সুহৃদরা। লন্ডনের বাংলাদেশি তথা সিলেটি কমিউনিটি বিপুল পরিমাণ তহবিল সংগ্রহে সৃষ্টি হয় মানবিকতার এক নজিরবিহীন ইতিহাস। প্রায় কোটি টাকা ব্যয় করা হয় সাংবাদিক কাউসার চৌধুরীর লিভার ও কিডনি ট্রান্সপ্লান্টে। যা এক বিরল ঘটনা। কেবল কিডনি ট্রান্সপ্লান্ট নয়, একসাথে লিভার ও কিডনির মতো দুটো অঙ্গ প্রতিস্থাপন করে তিনি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন। মহান আল্লাহর অশেষ কৃপা আর মানুষের অকৃত্রিম ভালোবাসায় জীবনজয়ের গল্পের এখানেই শেষ নয়, লিভার-কিডনি কেন কীভাবে নষ্ট হয়, কীভাবে সুস্থ রাখতে হয়, আবার শরীরের দুটো অঙ্গ বিকল হলে কোন পদ্ধতিতে ট্রান্সপ্লান্ট করতে হয়, এর বিস্তারিত বর্ণনাসহ বিরল ঘটনাটি মৃত্যুর মুখ থেকে ফেরা সাংবাদিক তুলে ধরেছেন ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থে। লেখক তার দেখা ভারতীয় চিকিৎসা, দর্শনীয় স্থানেরও বিস্তারিত বর্ণনাও রয়েছে। দেখা থেকে লেখাকে গল্পের ছলে লেখক তুলে ধরেই লিখেছেন ‘দ্বিতীয় জীবনের গল্প’। ৯ বছর আগে মৃত্যুপথযাত্রী সাংবাদিক কাউসার চৌধুরীর জীবন বাঁচাতে বিলেত প্রবাসীরা দানের ক্ষেত্রে এক নজিরবিহীন রেকর্ড গড়েছিলেন। একজন বাংলা ভাষাভাষি সাংবাদিকের চিকিৎসা সহায়তায় এতো বেশি দানের রেকর্ড বিরল ঘটনা। দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক কাউসার চৌধুরী সুস্থ হয়ে সক্রিয়ভাবে সাহসের সাথে সাংবাদিকতা করছেন। তিনি তার চিকিৎসা কার্যক্রম, প্রবাসীদের অভূতপূর্ব দান ও সহযোগিতা নিয়ে “দ্বিতীয় জীবনের গল্প” লিখেছেন। বইটি প্রকাশ করেছে লন্ডনের প্রকাশনা প্রতিষ্ঠান এম.জে.এম পাবলিশার্স (ইউকে)। পরিবেশক হিসেবে রয়েছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান উৎস প্রকাশন। প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষের প্রচ্ছদে ঝকঝকে ছাপা ও বাঁধাইয়ের এ বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। বইটি রকমারি ডটকম ও সিলেটের লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে। বইটির প্রকাশক এম.জে.এম পাবলিশার্সের চেয়ারম্যান ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী জানিয়েছেন,এটি একটি সাকসেস স্টোরি। লন্ডন ও সিলেটে পৃথকভাবে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জীবনযুদ্ধে যারা হেরে গেছেন তাদের জন্য বইটি প্রভাবক গ্রন্থ হতে পারে। তিনি বইটির প্রচার-প্রসারে সকলের সহযোগিতা কামনা করেছেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী