সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:২২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:২২:২১ অপরাহ্ন
আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: ১০ম গ্রেডসহ ৩ দফা দাবি বাস্তবায়নে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, দোয়ারাবাজার উপজেলা শাখা। সোমবার (১০ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নের পরিবর্তে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলা ন্যাক্কারজনক, অমানবিক ও গণতন্ত্রবিরোধী। তারা অবিলম্বে এই ঘটনার বিচার ও ১০ম গ্রেডসহ ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ স¤পাদক সদর উদ্দিন, শিক্ষক মনিমালা, সানজিদা ইসলাম, হাফসা আক্তার লিপা, ফারহানা ইয়াসমিন, সুলতানা রাজিয়া, শম্পা শিকদার, স্বর্ণালী দে, রুকিয়া বেগম, ফাহমিদা আক্তার, নূর মোহাম্মদ, শাহীন আলম, ফিরোজুল ইসলাম, রিপন মিয়া, জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান মিলন, জয়ন্ত কুমার দাস, জামিনুর রহমান, বাবলী বেগম, ফারহানা আক্তার, শেফালী বেগম, রুমেনা বেগম, সুমিতা রানী, আব্দুল কাইয়ুম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন