সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

মেধাবৃত্তি পেলেন ১৫০ শিক্ষার্থী

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১২:১৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১২:১৭:৫৭ অপরাহ্ন
মেধাবৃত্তি পেলেন ১৫০ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার :: আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের মেধাবৃত্তি পেয়েছেন সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী। গত শনিবার দুপুরে সংগঠনের ২য় মেধা অন্বেষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। এর আগে গত ২৫ অক্টোবর শনিবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয় আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠন কর্তৃক ২য় মেধা অন্বেষণ প্রতিযোগিতা। এতে ৪র্থ-৮ম শ্রেণীর সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের থেকে ১৫০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. জয়নুল হোসেন রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয় বিএমটি শাখার প্রভাষক শাহীনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, সুনামগঞ্জ সিপি যুব কল্যাণ সংগঠনের সভাপতি এনামুল হক, সমাজকর্মী ও সংগঠক মাইদুল ইসলাম খান, সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শহীদ নুর আহমেদ, সমাজকর্মী নুর জাহান সাদেক নুরী। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শাহরিয়ার হক নাবিল, সাধারণ স¤পাদক নাছিফ আজিজ চৌধুরী, সহ-সভাপতি মুস্তাকিম খান রুহান, সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমেদ রিফাত, সহ আরিফুল ইসলাম, রায়হান ওমর, নাফিস, জাওয়াদ, সাদিয়া হোসাইন, নুহা, আয়েশা আক্তার, শেখ উম্মে মহুয়া, নাজমুস সালেহীন সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস