সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

দিরাইয়ে বিএনপি নেতা পাবেল চৌধুরী’র নেতৃত্বে মিছিল ও সমাবেশ

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১২:১২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১২:১২:৪৯ অপরাহ্ন
দিরাইয়ে বিএনপি নেতা পাবেল চৌধুরী’র নেতৃত্বে মিছিল ও সমাবেশ
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল-এর নেতৃত্ব দিরাইয়ে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খ- খ- মিছিল এসে দিরাই উপজেলা গণমিলনায়তন প্রাঙ্গণে জড়ো হয়। দুপুরে ২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পাবেল চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। মিছিলটি দিরাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পাবেল চৌধুরী বলেন, আপনাদের এ নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। উপজেলার দুর্গম এলাকা থেকে অনেক কষ্ট করে যেভাবে আজ স্মরণকালের সবচেয়ে বৃহৎ মিছিল-সমাবেশ আপনারা সফল করেছেন, আপনাদের এ সহযোগিতা ও সহমর্মিতা কখনো ভুলবো না। আপনারা আমাদের প্রিয়নেতা দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বিএনপিকে প্রাণ দিয়ে ভালোবাসেন বলেই আজ প্রখর রোদ উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ বিশাল মিছিল ও সমাবেশ যোগ দিয়েছেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে আপনাদের সহযোগিতা পাবো - এ আমার বিশ্বাস। তিনি আরও বলেন, আগামীতে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সরকার গঠন করবে। তিনি দুঃখ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দিরাই-শাল্লাবাসী কাক্সিক্ষত উন্নয়ন পায়নি। তাই দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। সমাবেশে শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিক্ষক আব্দুল করিম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, দিরাই কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছাদিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল সরদার, জিলাল মিয়া চৌধুরী, মঞ্জু মিয়া, আবু সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন। দিরাই কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাদিকুর রহমান বলেন, আমি ১৯৯১ সালে ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু করি। বিএনপির এতো বড় সমাবেশ ও মিছিল কখনো দেখিনি। আমরা যখন রাজনীতি শুরু করি তখন হাতে গুনা কয়েকজন নেতাকর্মী বিএনপিতে ছিলেন। কালের আবর্তে আজ বিএনপি হাজার হাজার নেতা কর্মীর মিছিল সমাবেশ আমাকে অভিভূত করেছে। আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপ করলে তারা জানান, একসময় আমাদের এলাকার দুই কীর্তিমান সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ হতো। সুরঞ্জিত সেনগুপ্ত আজ প্রয়াত, নাছির চৌধুরী দীর্ঘদিন হয় অসুস্থ। তাদের অবর্তমানে স্মরণকালের বৃহৎ মিছিল ও সমাবেশ হয়েছে আজ পাবেল চৌধুরীর নেতৃত্বে। তিনি দীর্ঘদিন ধরে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স