সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে মামলা প্রত্যাহার ও ভূমিহীনদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১২:১০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১২:১০:১৬ অপরাহ্ন
তাহিরপুরে মামলা প্রত্যাহার ও ভূমিহীনদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: মিথ্যা মামলা প্রত্যাহার ও ভূমিহীনদের হয়রানির প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে উপজেলার লাউড়েরগড় ইউনিয়নের ঢালারপাড় এলাকায় যাদুকাটা নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক ভূমিহীন পরিবার অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী রতন মিয়া, জামাল উদ্দিন, সাইদ মিয়া, নয়ন মিয়া, বিলাল মিয়া, তাহির মিয়া, রমজান আলী, হারিছ মিয়া, রুবেল মিয়া, সেলিম মিয়া, সোহেল মিয়া, আব্দুল বারী, নুর জামাল, রিপন মিয়া, সাফায়েত, তোফাজ্জল, জয়নাল আবেদীন, খোকন মিয়া, নজরুল মিয়া, মইন উদ্দিন, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, রুহুল আমিন, মোহাম্মদ আলী, হাদিস মিয়া, সোহাগ মিয়া, কবির মিয়া, আলমগীরসহ অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, মৌজা পুরান লাউড় (জেএল নং-১৩৩, খতিয়ান-১, দাগ নং-৪০৩) এর ভূমিতে তারা দীর্ঘ ৬৫ বছর ধরে বসবাস করে আসছেন। এই ভূমি সরকারি খতিয়ানের হলেও একটি প্রভাবশালী বালুখেকো চক্র মনগড়া কাগজপত্র তৈরি করে জবরদখলের চেষ্টা করছে। তারা বলেন, বেলায়াত হোসেন গং সরকারি খাস জমি নিজেদের নামে দাবি করে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। অথচ এসব পরিবার বহু বছর ধরে ওই ভূমিতে বসবাস করে ধান ও সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছে। বক্তারা অবিলম্বে হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার ও সরকারি জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ