সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫

আদিবাসী গ্রামগুলোতে চুরি বৃদ্ধি: আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায়

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:৩৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১২:২৭:৪০ অপরাহ্ন
আদিবাসী গ্রামগুলোতে চুরি বৃদ্ধি: আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায়
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সীমান্তের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে চুরি বেড়েছে এবং তাদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ করেছেন কমিটির সদস্য সাংবাদিক সেলিম আহমেদ তালুকদার।
সরেজমিন ঘুরে এসে কমিটির এই সভায় নিরীহ জনগোষ্ঠীর জানমাল রক্ষা ও নিরাপত্তায় প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন তিনি। তার উত্থাপিত প্রসঙ্গটি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ নোট নিয়েছেন। সাংবাদিক সেলিম আহমেদ তালুকদার বলেন, পেশাগত কাজে আমি সম্প্রতি তাহিরপুরের বড়গোপটিলা, আনন্দটিলা, মাঝেরটিলা, কড়ইগড়া, রাজাইসহ বিভিন্ন গ্রামের গিয়েছিলাম। গিয়ে জানতে পারি নিরীহ আদিবাসী জনগোষ্ঠীর উপর উৎপাত বেড়েছে। তাদের বাড়িঘরে চুরি হচ্ছে। বিজিবি’র কিছু সদস্যও তাদেরকে উৎপাত করছে।
তিনি বলেন, হাজার বছর ধরে নিরীহ এই জনগোষ্ঠী দুর্গম এলাকায় শান্তিতে বসবাস করছিল। তাদেরকে হয়রানি করা যাবেনা। তাদের নিরাপত্তা প্রদান ও তাদের গ্রামগুলোতে চুরি বন্ধে আমি প্রশাসনকে অবগত করেছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় বিষয়টি নোট নিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি