সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ধোপাজান নদী থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:৩৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:৩৪:৪৬ পূর্বাহ্ন
ধোপাজান নদী থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা
স্টাফ রিপোর্টার :: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইজারাবিহীন ধোপাজান (চলতি) নদী থেকে বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় ধোপাজান নদী থেকে অবাধে বালু উত্তোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সুধীজন। তারা বালু লুট বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া সভায় বলেন, সকালে জেলা কোর কমিটির সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে ধোপাজান নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়। তাই আজ (রবিবার) থেকে এই নদীতে বালু উত্তোলন বন্ধ থাকবে। সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুল হক বলেন, এখানে বিটি বালু উত্তোলনের নামে কোটি কোটি টাকার বালু লুট হচ্ছে। এ কারণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সুনামগঞ্জের রাজনৈতিক নেতাদের বদনাম হচ্ছে। এভাবে প্রকাশ্যে বালু লুট চলতে দেওয়া যায় না। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ, সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর মল্লিক মো. মইন উদ্দীন, জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান প্রমুখ বক্তব্য দেন। উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক মামলার পর ২০১৮ সাল থেকে নদীটির ইজারা বন্ধ রয়েছে। এরপরও বিভিন্ন সময়ে অবৈধভাবে বালু উত্তোলন হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রকাশ্যে বালু লুট শুরু হয়। টানা আড়াই মাসে প্রায় ১০০ কোটি টাকার বালু লুট হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত আগস্টে লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক কোটি ২১ লাখ ঘনফুট বালু (বিটি বালু) উত্তোলনের অনুমতি দেয়। প্রতিষ্ঠানটি সিলেট-ঢাকা মহাসড়কের চলমান কাজে এই বালু ব্যবহার করবে বলে জানানো হয়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়, ধোপাজান নদীতে বিটি বালু নেই; এখানে সিলিকা বালু রয়েছে, যা উন্নতমানের। এখন এভাবে বালু তোলার অনুমতি দিলে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, নদীতে বালু উত্তোলনের ব্যাপারে কোর কমিটির সভায় আলোচনা হয়। আমরাও আমাদের মতামত প্রকাশ করেছি। অন্যান্যরাও মতামত জানিয়েছেন। বিশেষ করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়া বলেন, প্রশাসনের এমন সিদ্ধান্ত ইতিবাচক। তবে এটি আগে নেয়া প্রয়োজন ছিল। এখন সিদ্ধান্তের কার্যকর প্রতিফলন চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা