দিরাইয়ে পিতার লালসার শিকার মেয়ে
- আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:৩৩:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:৩৩:৪০ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে পিতা কর্তৃক মেয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার জগদল ইউনিয়নের একটি গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত পিতা হানিফ মিয়া (৩৭)কে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানান, মেয়েটি (১২) হানিফ মিয়ার প্রথম দিকের স্ত্রীর সন্তান। মেয়েটির মা মারা যাওয়ার পর হানিফ মিয়া দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীর একটি ছেলে সন্তান রয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে এসেছে। তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি