সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী
সুনামগঞ্জের ধান গুনগত মানে উন্নত ও স্বাস্থ্যকর

‘ধান ও চালের গুণগত মান’ বিষয়ক অবহিতকরণ সভা

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:২৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:২৯:০১ পূর্বাহ্ন
‘ধান ও চালের গুণগত মান’ বিষয়ক অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ধান ও চালে আর্সেনিকের উপস্থিতি মানবদেহের সহনীয় মাত্রার তুলনায় অনেক কম পাওয়া গেছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন- গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ধান ও চালের গুণগত মান’ বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশে বলেন, “বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জের ধান গুনগত মানে উন্নত ও স্বাস্থ্যকর। মানবদেহ যে পরিমাণ আর্সেনিক গ্রহণ সহ্য করতে পারে তার থেকেও নিচের মাত্রায় আর্সেনিক রয়েছে এখানে উৎপাদিত ধান ও চালে। সভায় চাল কল মিল মালিক, উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশের অনেক অঞ্চলে উৎপাদিত ধান ও চালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়েও দ্বিগুণের বেশি আর্সেনিক পাওয়া যায়। কিন্তু সুনামগঞ্জের ফল ভিন্ন। সভায় উপস্থিত নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় পায়জম, ব্রি-৮৮, ব্রি-৩২ ও ব্রি-৫০ ধানের চারটি নমুনা সংগ্রহ করে আমাদের প্রধান কার্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। ল্যাবে দেখা গেছে পায়জম চালের আর্সেনিক ০.১৬৫, ব্রি ৮৮-এ ০.০৪৭, ব্রি ৩২-এ ০.১২৩। যা ০.২-এর নিচে অর্থাৎ মানবদেহের জন্য নিরাপদ মাত্রা। তিনি আরো জানান, ব্রি ৫০-এর ফলাফল এখনও আসেনি। তবে আমরা ধরে নিচ্ছি এটাতেও আর্সেনিকের মাত্রা অনেক কম হবে। কারণ আমাদের সুনামগঞ্জ জেলার মানুষ ভূগর্ভস্থ পানির থেকে উপরিভাগের পানি বেশি ব্যবহার করেন। শরীফ উদ্দিন আরও বলেন, এ তথ্য সঠিকভাবে প্রচার করতে পারলে উৎপাদনের পাশাপাশি সুনামগঞ্জের ধান ও চালের ব্যবসা আরও বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা অনলাইনের মাধ্যমে দেশের সব জায়গায় ছড়িয়ে দিন বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জের ধান গুণগত মানে উন্নত ও স্বাস্থ্যকর। সুনামগঞ্জ জেলার ধানে এবং চালে আর্সেনিক কম থাকে। যা গবেষণা করে জানা গেছে। তিনি জানান, সুনামগঞ্জ ধান-চাল ব্যবসার যেন প্রসার হয়, এ জন্য উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ

দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ