সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৮:১১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৮:১১:১৬ পূর্বাহ্ন
নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ফারিহা একাডেমিতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ‘নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের উদ্যোগে পঞ্চমবারের মতো এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। জানা যায়, জেলায় বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ২৭০ জন শিক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। গণিত, ইংরেজি ও বিজ্ঞান - এই তিন বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হন। অভিভাবকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলছে। পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কারণে দুর্বল শিক্ষার্থীরাও এখন পড়াশোনায় এগিয়ে যাচ্ছে। এতে একদিকে পড়ার মান বাড়ছে আবার অন্যদিকে নিয়মিত ক্লাস পরীক্ষার ভয়-চিন্তাও কমে যাচ্ছে। পরীক্ষায় অংশ নেয়া এক শিক্ষার্থী বলে, আগে ক্লাসের পরীক্ষা আসলে ভয় লাগত। কিন্তু বিভিন্ন সময়ে বৃত্তি পরীক্ষা দেয়ার কারণে এখন আর সেই ভয় নেই। এমন পরীক্ষা যত বেশি হবে আমাদের জন্য তত ভালো। ফারিহা একাডেমির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, প্রতি বছর আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি। এবারও জেলার বিভিন্ন উপজেলার ২৭০ শিক্ষার্থীকে নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা স¤পন্ন হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রফেসর পরিমল কান্তি দে, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী