ধর্মপাশায় বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৮:০৫:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৮:০৫:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘জাতির মুক্তির সনদ’ ৩১ দফা বাস্তবায়ন এবং পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ধর্মপাশায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় সেলবরষ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বনগাবী গ্রামে বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (২২৪) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হকের পক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুকন উদ্দিন। সাধারণ সম্পাদক বকুল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো। প্রধান বক্তা ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মাদ আলী, যুগ্ম আহ্বায়ক আবু তাহের সোনা মিয়া, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক, হামিদুল ইসলাম রতন, অহিদুল ইসলাম, নাসির উদ্দিন, মোখলেছুর রহমান, ছাদেক তালুকদার ও হাফিজ উদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা কৃষক দলের সহ-সভাপতি দোলোয়ার হোসেন দুলাল, সহ-সাংগঠনিক স¤পাদক আমিন দোজা আহমদ, শোয়েব আহম্মদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি তালুকদার, মো. জুবায়ের হোসেন, সেলবরষ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দিছ মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাকিবুর রহমান, আজিজুল হক, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ